এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের লৌহজং থানায় দায়ের করা অপহরণ মামলার প্রধান আসামি সায়েম শেখ (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-১০। একই অভিযানে রাজধানীর মিরপুর থেকে ভিকটিমকেও (১৮) উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিকটিম তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে লৌহজং থানার বাগবাড়ী এলাকায় পৌঁছালে, সায়েম শেখ ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে লৌহজং থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং প্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সায়েম শেখকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর মিরপুর থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।