এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচরে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া মোহাম্মদুপর ইউনিয়নে অবস্থিত চর লক্ষী আবাসন বে-সরকারি প্রাথমিক বিদ্যলয় টি পূনরায় চালু লক্ষ্যে উদ্ধোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি।
সে উপলক্ষে আজ ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেল ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেন সমাজ সেবক এমএস ফরিদ আখতার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।
এসময় মোহাম্মদপুর পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আলী রিপনের সঞ্চালনায় ও চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এনাম হোসেন মঞ্জুর , সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুবর্ণচর উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল আনম সেলিম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছারোয়ার উদ্দিন দিদার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক মহিব উল্যাহ বাবুল, ডেসটিনি কলেজের প্রভাষক আলা উদ্দিন এম এস সি সহ অন্যন্য নেতৃবৃন্দরা।
জানা যায়- বিদ্যালয়টি ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন মোহাম্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এডভোকেট এনামুল হক। সে থেকে এক ঝাঁক শিক্ষক শিক্ষিকা প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়টিতে পাঠদান করান। নানা সংকটে বিগত ১ বছর ধরে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। এলাকার একাধিক সমাজ সেবকের অনুরোধরে পূনরায় বিদ্যালয়টি চালুর লক্ষে আজ উদ্বোধন করা হয়।
তাছাড়া বিদ্যালয়টি এমপিও ভুক্ত হওয়া পর্যন্ত নিজ খরছে বিদ্যালয়ের সকল শিক্ষকের বেতন প্রদানের ঘোষণা দেন এডভোকেট এনাম হোসেন মঞ্জুর।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।