এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অশ্বদিয়া ইউনিয়নের চাঁন মিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাফি অলিপুর গ্রামের মো. আজাদের ছেলে এবং কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত চিকিৎসক মো. শাহীন (৬০) একই এলাকার সুজাত উল্যার ছেলে।
রাফির বন্ধু সায়েম জানান, ফুটবল খেলার সময় এক বন্ধুর ঠোঁটে চোট লাগলে তাকে চিকিৎসার জন্য পল্লী চিকিৎসক শাহীন এর কাছে নেওয়া হয়। চিকিৎসক শাহীন চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডার এক পর্যায়ে তার সাথে রাফির হাতাহাতি হয়। একপর্যায়ে চিকিৎসক শাহীন চা দোকানে থাকা একটি ছুরি দিয়ে রাফির গলার নিচে আঘাত করেন।
স্থানীয়রা রাফিকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহরিয়ার জানান, “রাফির গলায় তিন ইঞ্চি গভীর ক্ষত হয়ে ধমনি কেটে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।