এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচরে পৃথক স্থান থেকে এক ব্র্যাককর্মী, এক গৃহবধূ ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্র্যাককর্মীর নাম মো. দাউদুল ইসলাম। তিনি ফেনী সদর উপজেলার এলাহীগঞ্জ বাজার এলাকার আবুল কালামের ছেলে। দাউদুল সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে ব্র্যাকের কাঞ্চন বাজার শাখায় কর্মসূচি সহকারী (পিএ) হিসেবে কর্মরত ছিলেন এবং অফিসের পাশের একটি কক্ষে থাকতেন। সোমবার রাতে তিনি শরীর খারাপ লাগার কথা বলে ব্র্যাক ম্যানেজারের কাছ থেকে গেস্টরুমের চাবি নিয়ে সেখানে ঘুমাতে যান। পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিসের পিয়ন চাবির জন্য গেস্টরুমে গেলে ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা আত্মহত্যার কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
অন্যদিকে, একই ইউনিয়নের জাহাজমারা গ্রামে তামান্না আক্তার (২৩) নামে এক গৃহবধূ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। তবে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। নিহত তামান্না ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।
এদিকে, উপজেলার চর আমানউল্লাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের (৮ নম্বর ওয়ার্ড) জসিম উদ্দিনের তিন বছর বয়সী শিশুপুত্র হামিম বসতবাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাউদুল ইসলাম ও তামান্না আক্তারের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। এছাড়া পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এপ্রিল ১৫, ২০২৫
জানু ১৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১৯ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৯ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।