এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় ভবনের ছাদে আটকা পড়া নারী ও শিশুসহ ২০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত শাহজালাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ দুজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শাহজালাল মার্কেটের নিচতলায় অবস্থিত 'ন্যাশনাল ক্রোকারিজ'-এর গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ভেতরে থাকা লোকজন এবং ভবনের উপরের তলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে নারী ও শিশুসহ অন্তত ২০ জন ভবনের ছাদে আশ্রয় নেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও কবিরহাট ফায়ার সার্ভিসের দুটিসহ মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ছাদে আটকা পড়া ২০ জনকে মইয়ের সাহায্যে নিরাপদে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ওয়ালটন শোরুম ও হাজী এন্টারপ্রাইজ অ্যান্ড ইলেকট্রনিক্স, আবদুর রাজ্জাকের জুয়েলারি দোকান, একটি প্লাস্টিকের ফুলের দোকান, স্বপন স্টুডিও ল্যাব, ফেমাস উপহার স্টোর, মতিন ডেন্টাল কেয়ার, মুসলিম সেলুন, ন্যাশনাল ক্রোকারিজের গোডাউন এবং একটি জিম সেন্টার।
মার্কেটের ব্যবসায়ী ও শিপ্রা হার্ডওয়্যারের পরিচালক রিপন কর্মকার জানান, নিচতলার ক্রোকারিজের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আব্দুল মালেক বলেন, "স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ৪-৫টি দোকান আংশিক পুড়েছে এবং আরও ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ লাখ টাকা ধরা হলেও পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত কারণ ও সঠিক ক্ষতির পরিমাণ জানা যাবে।"
মে ৩০, ২০২৪
অক্টোবর ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।