এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী নিজের নবজাতক সন্তানকে বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে নবজাতকের মা ফাতেমা বেগমকে (১৯)।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেগমগঞ্জ থানায় মামলাটি দায়েরের পর অভিযুক্ত মাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এর আগে, সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়ির সৌরভ হোসেনের ঘরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে বসতঘরের ভেতর থাকা বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের নিথর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নবজাতক ওই এলাকার সৌরভ হোসেনের ছেলে। গ্রেপ্তার ফাতেমা বেগম একই উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে সৌরভ ও ফাতেমার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিল। সোমবার সন্ধ্যার দিকে নবজাতক নিখোঁজ হলে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করেন। প্রথমে দাবি করেন—কে বা কারা তার মাথায় আঘাত করে সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে দাবি করেন—সন্তানকে জিনে নিয়ে গেছে। এতে পরিবারের সদস্যদের সন্দেহ আরও বাড়ে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে বসতঘরে রাখা বৃষ্টির পানি সংরক্ষণের একটি ড্রামের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা নিজের সন্তানকে ড্রামের পানিতে ফেলে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। নবজাতকটি অতিরিক্ত কান্নাকাটি করত এবং তাকে ঠিকমতো ঘুমাতে দিত না—এমন ক্ষোভ থেকেই তিনি সন্তানকে ড্রামের পানিতে ফেলে ঢাকনা বন্ধ করে দেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, "নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে ঘটনার পরপরই মা ফাতেমা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে নিহতের বাবা সৌরভ হোসেন বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।"
ডিসেম্বর ২৪, ২০২৪
জুন ২৬, ২০২৪
মার্চ ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নেত্রকোনা | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।