এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ২ মণ জাটকা ইলিশ জব্দ করাসহ একজন খুচরা মাছ বিক্রেতাকে ৫ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার ৬টি বোর্ডিং মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেয়া হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত জাটকা ইলিশ রক্ষায় সদরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার পিঁয়াজখালী বাজার ও কালিখোলা বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ অভিযানে সদরপুর থানার এএসআই মোঃ হিরু শেখসহ পুলিশ সদস্য ও বাজার কমিটির সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেন।
অভিযানে পিঁয়াজখালী বাজারের একজন খুচরা মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩ এর (ঙ) ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয় এবং উভয় বাজার থেকে ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর জাটকা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ডিসেম্বর ২, ২০২৪
নভেম্বর ২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।