ভাঙ্গায় গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
২৮ অক্টোবর, ২০২৪ ৮:২১ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ফরিদপুরের ভাঙ্গায় ৬,শ গ্রাম গাঁজা সহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার  করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২৮অক্টোবর)দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে  তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামের নুর আলম মৃধার ছেলে  শামীম মৃধা, একই এলাকার জোবায়েত মিয়ার ছেলে জাহিদুল ওরফে মিরাজ (২২), নশর আলী শেখের ছেলে  সালমান শেখ (২০), উপজেলার  আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের  খোকন শেখের ছেলে  আহাদ শেখ (১৯),ভাঙ্গা থানার  উপ-পরিদর্শক মিজানুর রহমান (পিপিএম) জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলার  চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামের হাইওয়ে সার্ভিস রোডের উত্তর পাশে কাশ বনের ভিতরে অবৈধ মাদকদ্রব্য পাচারকালে ৪ জনের দেহ তল্লাশি  করে ৬ শত গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক  করা হয়। মাদক কারবারিরা পলিথিন মোড়ানোর  ব্যাগে সাদা কসটেপ দিয়ে বেঁধে রাখার  গাঁজা বহন করছিল।

এসময় ভাংগা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত্রে  এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদু্র রহমান জানান, আসামিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায়  মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।সোমবার  দুপুরে তাদের ফরিদপুর জেল আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।