এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শালিখা উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা বুধবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, যশোর-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুর রহমান।
সভায় প্রধান অতিথি বলেন, “ভালো মানের স্কুল ও হাসপাতাল স্থাপনে কেউ আগ্রহী হলে আমরা সহযোগিতা করবো। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। যাঁরা বিদেশ মিশনে যাননি এবং যাঁদের বয়স ৬০ বছরের নিচে, তাঁদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
তিনি আরও জানান, “যদি কেউ উদ্যোক্তা হওয়ার মানসিকতা পোষণ করেন, তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে ঋণ সহায়তা দেওয়া হবে।”
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল ইসলাম এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মুকুল শিকদার, লিয়াকত হোসেন ও সাহাবুল আলম।
সভায় মোট ১৭০ জন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন।
এপ্রিল ১৫, ২০২৫
জুলাই ২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।