এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটে নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন। রবিবার লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার মোঃতরিকুল ইসলাম।
নবাগত পুলিশ সুপার, দায়িত্বভার গ্রহণের পূর্বে লালমনিরহাট সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল 'গার্ড অফ অনার' প্রদান করে।
পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম নবাগত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবাগত পুলিশ সুপার এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার, জেলার সকল ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার সহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
নভেম্বর ১২, ২০২৪
এপ্রিল ২৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।