এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীতে আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে হিমাগার মালিকদের চলমান দ্বন্দ্বের অবসান ঘটেছে। সেনাবাহিনীর মধ্যস্থতায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমঝোতায় পৌঁছে হিমাগারে আলু সংরক্ষণের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৫ টাকা ৫০ পয়সা।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজশাহী আর্মি ক্যাম্পে চলে এই গুরুত্বপূর্ণ বৈঠক। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বৈঠকে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভাড়ার চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা অনুযায়ী, রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন এবং রাজশাহী জেলা আলুচাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি নতুন এই ভাড়ায় সম্মত হন। বুধবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিদ্ধান্তটি সর্বসাধারণের মাঝে প্রচার করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহাদ আলী, সহসভাপতি আলম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি আলুর ভাড়া নির্ধারিত হয়েছে ৫ টাকা ৫০ পয়সা, এবং শ্রমিক খরচ হিসেবে অতিরিক্ত ৫০ পয়সা আদায় করা যাবে। তবে আগাম বুকিংকৃত আলুর ক্ষেত্রে পূর্ববর্তী চুক্তির হারই বহাল থাকবে, শুধু শ্রমিক খরচ বাবদ ৫০ পয়সা গ্রহণযোগ্য হবে।
উল্লেখ্য, এর আগে প্রতি কেজি আলুর ভাড়া ছিল ৪ টাকা। তবে চলতি মৌসুমে হিমাগার মালিকরা তা বাড়িয়ে ৮ টাকা নেওয়া শুরু করলে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। তারা বিক্ষোভে ফেটে পড়লে সেনাবাহিনীর হস্তক্ষেপে এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়। ফলে আলুচাষিদের দীর্ঘদিনের অভিযোগের একটি গ্রহণযোগ্য সমাধান মিললো।
ফেব্রু ২৫, ২০২৫
নভেম্বর ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।