এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় নেশার টাকার জোগান দিতে না পারায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে। রবিবার সকালে মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গোরস্থান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম সুরমান শেখ (৭৫)। পিতার হত্যাকারী মফিজুর শেখ (৩৫)কে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।নিহতের অপর ছেলে হানিফ শেখ জানান,,আমার ছোট ভাই মফিজুর শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তার দুটি সন্তান রয়েছে। মফিজুর নেশার টাকার জন্য তার ভাগের জমি বিক্রয় করতে পিতাকে প্রায়ই চাপ দিত। মফিজুর শেখের দুই সন্তানের কথা চিন্তা করে তার পিতা সুরমান শেখ জমি লিখে দিতে রাজি না হওয়ায় রবিবার সকালে ছুরি দিয়ে আঘাত করে মফিজুর পিতাকে। পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা আহত অবস্থায় সুরমান শেখ কে উদ্ধার করে মাগুরা ২৫০শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম বলেন,প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতের হত্যাকারী সন্তান মফিজুর মাদকাসক্ত ছিল। সে নেশার টাকা যোগাড় করতে প্রায়ই তার বাবাকে মারধর করত। শেষ পর্যন্ত সে নেশার টাকা জোগাড় করতে বাবাকে জমি লিখে দিতে বলে। বাবা জমি লিখে দিতে রাজি না হওয়ায় ছুরি দিয়ে বুকে আঘাত করে।হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মফিজুরকে আটক করা হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
বলিউড | ২৪ জুন, ২০২৬
ফুটবল | ২৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।