এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “শিক্ষার্থীরা যদি ভালো শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত হতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ের সুনামও বৃদ্ধি পাবে।”
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বেরোবিসাসের কার্যালয়ে ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। নির্বাচনে (২০২৫-২০২৬) সভাপতি হিসেবে দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোঃ ইমন আলী নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।