এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাহাবুদ্দিন এর নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ, অপকর্মের বিচার দাবি ও তার অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড়ে অবস্থিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক সম্মেলনের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী রিয়াদ, আবরার নাদিম ইতু, মেহেদী হাসান ,
সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দিন এর নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানান। তারা উপজেলায় বিভিন্ন মসজিদে ইমাম নিয়োগে দুর্নীতি, ইসলামিক ফাউন্ডেশনের বই বিক্রির টাকা আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে সাহাবুদ্দিন এর অপসারণ দাবি করেন। অবিলম্বে সাহাবুদ্দিন এর অপসারণ না করলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।
ডিসেম্বর ৭, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।