এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এসোসিয়েশনের ব্যানারে উক্ত কর্মসূচি পালন করা হয়।
সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম,
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুস সামাদ । এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
এসময় বক্তারা বলেন," প্রত্যেক ক্যাডার থেকেই পরীক্ষার মাধ্যমে উপসচিব পদে পদায়ন করতে হবে৷
সব ক্যাডারগণই নিজেদের যোগ্যতা ও মেধা দিয়েই সরকারি কর্মকমিশনের পরীক্ষা দিয়েই সরকারি চাকরিতে প্রবেশ করেন৷ তাই উপসচিব পদে পদায়নের ক্ষেত্রে কোন কোটা রাখা বৈষম্যমূলক হবে৷
'২৪ এর গণ-অভ্যুত্থান হয়েছেই বৈষম্যের বিরুদ্ধে৷একটা নির্দিষ্ট ক্যাডার সব পদ কুক্ষিগত করে রাখবে তা মেনে নেয়া হবেনা৷ সব ক্যাডারগণ যাতে পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে উপসচিব পদে পদায়িত হতে পারেন সেই ব্যাবস্থা করতে হবে৷ অন্যথায় দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এই যৌক্তিক আন্দোলন চলতে থাকবে।
আগস্ট ৩০, ২০২৬
নভেম্বর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।