এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে একটি ওষুধের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ-পশ্চিমে রিয়াজুল জান্নাহ মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে চারটার দিকে স্থানীয়রা রাস্তার পাশে একটি ওষুধের কার্টন পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে তারা কার্টনের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
বেগমগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কার্টনের ভেতর একটি পলিথিনে মোড়ানো মেয়ে নবজাতকের মরদেহ রয়েছে। পরে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “বুধবার সকালে নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের ধারণা, নবজাতকটি অনাকাঙ্ক্ষিত শিশুর জন্মের ফলে পরিত্যক্ত হতে পারে। তবে কারা এই কাজ করেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং নবজাতকটিকে কে বা কারা ফেলে গেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১০ আগস্ট, ২০২৬
আইন আদালত | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।