এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রতিবছর মাঘের অমাবস্যা তিথিতে একশত একখানা মন্দিরের সামনে একটি বটগাছের নিচে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসব শুরু হয় সন্ধ্যায় আর এ উৎসব চলে পরের দিন সকাল পর্যন্ত।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়িতে এ পিঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ পিঠা উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে হলেও স্থানীয় বিভিন্ন ধর্মের নারী-পুরুষরা অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। আর সেখানে থাকা কালী মন্দিরকে কেন্দ্র করে ওই উৎসবের আয়োজন করা হয়।
মন্দির কমিটির সভাপতি অমৃত লাল দাস জানান, প্রায় শত বছরের বেশি সময় ধরে এ চিতই পিঠা উৎসব হয়ে আসছে। প্রতি বছরের মাঘের অমাবস্যা তিথিতে কালিমন্দিরে এ উৎসব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মন্দিরের ভক্তসহ হাজার হাজার লোক এ পিঠা উৎসবে যোগ দেন। তবে তাদের মনোবাসনা (মানত) পূর্ণ করতে বা পূর্ণ হলেই এখানে এসে এ চিতই উৎসবে যোগ দেন তারা। আর এদের অধিকাংশই যেসব নারীদের সন্তান হয় না (বন্ধ্যা) তারাই মানত করতে আসেন। আর সন্তান লাভের পর এখানে চিতই উৎসব করেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রচণ্ড শীত উপেক্ষা করে সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে। উপস্থিত অনেক দম্পত্তির কোলে রয়েছেন ছোট শিশু সন্তান। সেখানের একটি মাঠে সারি করে ১০১টি মাটির চুলা তৈরি করা হয়েছে। সেই চুলার ওপর সাজানো রয়েছে চিতই পিঠা তৈরির মাটির সাজ। পাশেই বাজানো হচ্ছে ঢোল-কাশ সহ অন্যান্য বাদ্যযন্ত্র। ওই মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত দেবলালকে চুলা গুলোতে পর্যায়ক্রমে লোহার একটি পাত দিয়ে আঘাত করতে দেখা য়ায়। চুলায় থাকা সাজে ফুল ও পরে চুলায় আগুন দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন।
এ সময় হিন্দু নারীরা উলু ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। পিঠা তৈরিতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারীরা। পিঠা উদ্যাপন কমিটির সদস্যরা পিঠা তৈরি উপকরণ চালের গুড়ার গোলা সরবরাহ করছেন। এ ছাড়া কালি মন্দিরের সামনে থাকা একটি বড় বটগাছের উঁচুতেও তৈরি হচ্ছে চিতই পিঠা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।