এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় গার্মেন্টস ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা করে নগদ টাকাসহ দোকানের মূল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
বিলম্বেপ্রাপ্ত খবরে জানাযায়, গত শনিবার ( ১৩ এপ্রিল) বিকালে নগরকান্দা সদর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী ছাব্বির হোসেনের উপর এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার ছাব্বির হোসেন উপজেলার শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত আব্দুল হক এর ছেলে।
এব্যপারে ব্যবসায়ী ছাব্বির হোসেন বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগসুত্রে জানাযায়, গত শনিবার ( ১৩ এপ্রিল) বিকালে গার্মেন্টস ব্যবসয়ী ছাব্বির হোসেন তার দোকানে বেচাকেনা করছিল, এসময় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার ছাগলদী গ্রামের ছিরু মোল্লার ছেলে তুহিন মোল্লাসহ অজ্ঞাতনামা ৮/১০ জন দুর্বৃত্ত ছাব্বির হোসেনের দোকানে ঢুকে তার উপর হামলা চালিয়ে দোকানে থাকা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
নগরকান্দা বাজার বনিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু বলেন, ব্যবসায়ী ছাব্বির হোসেনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে জড়িত সকলকে আটক করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাই।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, ব্যবসায়ী ছাব্বির হোসেন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, এঘটনা তদন্ত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এপ্রিল ৯, ২০২৪
মার্চ ২৩, ২০২৪
এপ্রিল ৬, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।