এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের পেছন থেকে রহমত উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা রশিদ আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ শালবাগান ক্যাম্পের মাঝি খায়রুল ইসলাম।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম শালবাগান পুকুরের পূর্ব পাশে স্থানীয় রোহিঙ্গারা এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি এপিবিএন পুলিশকে জানান। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।