এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকাশ্যে ছিনতাইকালে হাতে ধরা পড়ে গেল এক যুবক। শনিবার (১২ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকেই ছুরি ও ছিনতাইকৃত তিনশত টাকাসহ তাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম রাকিবুল ইসলাম রাকিব (২০)। তিনি জেলার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে শান্তিনগর এলাকার নাজমুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মসজিদপাড়া এলাকার রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে ছিনতাইয়ের সময় রাকিবকে হাতেনাতে ধরা হয়। তার কাছ থেকে একটি ধারালো ছুরি ও ছিনতাইকৃত তিনশত টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রাকিব একজন চিহ্নিত ছিনতাইকারী বলে দাবি করেন ওসি। তার সহযোগীরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মার্চ ২২, ২০২৫
ডিসেম্বর ২৪, ২০২৪
নভেম্বর ১১, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।