এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে আবারও ৯ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে গত ১০ দিনের ব্যবধানে একই বিদ্যালয়ে রহস্যজনকভাবে তিন দফায় শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনা ঘটল। বারবার এমন ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়টিতে পূর্বনির্ধারিত অভিভাবক সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বুধবার দুপুরে অভিভাবকদের নিয়ে এক সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবেশ চলাকালীন হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থবোধ করতে থাকে এবং একপর্যায়ে অচেতন হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছালে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে ছুটে যান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি তদারকি করেন।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে একটি ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। এর রেশ কাটতে না কাটতেই গত ১৪ সেপ্টেম্বর পাঠদান চলাকালে একইভাবে আরও ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন জানান, সমাবেশ চলাকালে হঠাৎ করেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে বলে অভিভাবকরা জানান। প্রশাসনকে তাৎক্ষণিক অবহিত করা হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি খতিয়ে দেখছেন।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, “আজ নতুন করে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে শিক্ষার্থীরা বারবার এভাবে অসুস্থ বা অচেতন হয়ে পড়ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ অনুসন্ধানে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ গুরুত্বের সঙ্গে কাজ করছে।”
মার্চ ১২, ২০২৫
ডিসেম্বর ৭, ২০২৫
মার্চ ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।