এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সঙ্গে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন ফখরুজ্জামান মাস্টার, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ মোল্লা ও সুকুমার শীল।
সাংবাদিকদের মধ্য বক্তব্য দেন মেজবাহ উদ্দিন, আব্দুস সবুর (কাজল), আবুল কালাম, লিয়াকত আলী (লাবলু), আসলাম বেপারী, আব্দুল সালাম মোল্লা ও মোস্তফা মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন,এম এম সাইফুর রহমান উজ্জ্বল, সাজ্জাদ হোসেন (সাজু), আহমেদ আল ইভান, মো. রুবেল ফকির।
আলোচনায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনার শৃঙ্খলা, স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড স্থাপন, নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতকরণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত অফিসে উপস্থিতি, উন্নয়ন প্রকল্পের তথ্য সরকারি ওয়েবসাইটে প্রকাশসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সভায় নবাগত ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ উপস্থিত সবার মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
জানা যায়, একই দিন সকাল ১০টায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এবং সকাল ১১টায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।