এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ ও চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জুলাইয়ের বীর শহীদদের স্মৃতি দেশের মানুষকে সবসময় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়াই করার প্রেরণা জোগাবে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী স্বৈরাচারী সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদল ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক এই মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করে।
শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, “এই আলোক প্রজ্বালন কেবল এক দিনের জন্য নয়। আমাদের প্রতিনিয়ত সচেতন থাকতে হবে, সব কটা জানালা খুলে রাখতে হবে—যাতে কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী শক্তি আর কখনো এই বাংলায় ফিরে আসার সুযোগ না পায়।”
সাবেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেগা প্রজেক্টের দুর্নীতির কঠোর সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ফ্যাসিস্টদের পতন ঘটলেও তাদের দোসর ও অবশিষ্টাংশ এখনো নানা জায়গায় রয়ে গেছে। তারা মেট্রোরেল ও পদ্মা সেতুর মতো দেশের বড় বড় প্রকল্প থেকেও বিপুল অর্থ চুরি করেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, “তারেক রহমানের কর্মপরিকল্পনা দেখে মনে হচ্ছে আমরা সবাই জাতীয়তাবাদী। কেবল ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মাঝেই জাতীয়তাবাদ সীমাবদ্ধ নয়; আজ লাল বাতি (রেড সিগন্যাল) দেখে যে গাড়িটি নিয়ম মেনে সড়কে দাঁড়িয়ে যায়, সেটিও জাতীয়তাবাদেরই একটি অংশ।”
জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদ ও আহতদের স্মরণে উৎসর্গ করা এই অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। গভীর রাত পর্যন্ত চলা এই মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে শহীদ মিনার প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।