এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লার সদর দক্ষিণে একটি রেস্তোরাঁয় ভুলবশত ফেলে যাওয়া নাফিসা নামের এক পাকিস্তানি শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (২৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় শিশুটিকে আনুষ্ঠানিকভাবে তার মা-বাবার কাছে তুলে দেন। এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয় ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাকিস্তান থেকে আসা প্রায় ১৫ সদস্যের একটি পর্যটক দল দুটি গাড়িতে করে কক্সবাজার যাচ্ছিলেন। শনিবার সকালে তাঁরা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার 'জাইতুন রেস্তোরাঁয়' নাশতা করতে থামেন।
নাশতা শেষে রওনা দেওয়ার সময় একটি গাড়িতে চড়ে বসেন শিশুটির মা-বাবা এবং অন্যটিতে ওঠেন তার দাদা-দাদি। দুই গাড়ির আরোহীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। মা-বাবার ধারণা ছিল শিশু নাফিসা হয়তো দাদা-দাদির গাড়িতে উঠেছে, আর দাদা-দাদি ভেবেছিলেন সে তার মা-বাবার সঙ্গে রয়েছে। এই অসাবধানতায় শিশুটি রেস্তোরাঁতেই থেকে যায়।
এদিকে গাড়ি দুটি চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছানোর পর পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে নাফিসা কোনো গাড়িতেই নেই। ভুল বুঝতে পেরে তাঁরা দ্রুত কুমিল্লার দিকে রওনা দেন।
অন্য দিকে, জাইতুন রেস্তোরাঁ কর্তৃপক্ষ শিশুটিকে একা কান্নাকাটি করতে দেখে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি সদর দক্ষিণ থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা দ্রুত তৎপরতা শুরু করেন এবং শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা কুমিল্লায় ফিরে এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইউএনও সুজন চন্দ্র রায় শিশু নাফিসাকে তার মা-বাবার কাছে হস্তান্তর করেন। সন্তানকে নিরাপদে ফিরে পেয়ে আনন্দিত পরিবারটি প্রশাসন ও রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়।
জুলাই ২, ২০২৬
মার্চ ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।