এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও ‘ন ডরাই’ খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ‘ফার্স্ট লুক’ পোস্টার প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
সিনেমাটির প্রেক্ষাপট ও নির্মাণ পরিকল্পনা নিয়ে পরিচালক অংশু জানিয়েছেন, তার নতুন চলচ্চিত্রের নাম ‘লিম্বো’। এটি মূলত একটি স্পেস ড্রামা এবং কসমিক রোমান্সের গল্প। এ ধরনের ধারণা বাংলাদেশের চলচ্চিত্রে একেবারেই নতুন। নির্মাতা আশা প্রকাশ করেন, উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) এবং গল্পের গভীরতা দর্শকদের সম্পূর্ণ নতুন ও অনন্য এক অভিজ্ঞতা দেবে। ছবিটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার লক্ষ্যে তিনটি ভিন্ন দেশে এর শুটিং করার পরিকল্পনা করা হচ্ছে।
আগামী আগস্ট মাস থেকে ছবির সম্ভাব্য অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সাথে আনুষ্ঠানিক আলোচনা ও চুক্তি প্রক্রিয়া শুরু করার আশা ব্যক্ত করেছেন এই নির্মাতা। বাংলাদেশে বাণিজ্যিকভাবে মুক্তির আগে চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন সম্মানজনক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে তার।
দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মাণে ফেরা প্রসঙ্গে তানিম রহমান অংশু বলেন, "গত ৬-৭ বছর ধরে বেশ কয়েকটি ছবি আমার পরিকল্পনায় ছিল। তবে আমি এমন একটি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং কাজ করতে চাচ্ছিলাম, যার গল্প বাংলাদেশে আগে কখনো চিত্রায়িত হয়নি। আমি সবসময় নতুন ধারা ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।"
সিনেমার নির্মাণ প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, "'লিম্বো' আমাদের প্রেক্ষাপটে অত্যন্ত জটিল একটি প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা হয়তো অসম্ভব মনে হতে পারে, তবে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জটিকেই বেছে নিয়েছি।"
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার শেয়ার করে অংশু লিখেছিলেন, “দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনো ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।”
ভিন্নধর্মী ও ব্যতিক্রমী ঘরানার এই স্পেস ড্রামা চলচ্চিত্রটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
জুলাই ১২, ২০২৬
সেপ্টেম্বর ৯, ২০২৬
আগস্ট ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।