এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্পেনের বিপক্ষে বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখানোর পর রাতারাতি ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। তবে মাঠের বীরত্বকে ছাপিয়ে এখন আলোচনার শীর্ষে রয়েছে তার একটি আবেগঘন মন্তব্য।
স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে আবেগাপ্লুত কণ্ঠে ভোজিনহা জানান, ভিসা ও যাতায়াত সংক্রান্ত খরচ বহন করতে না পারায় তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। ফলে মাঠে বসে ছেলের এমন অবিস্মরণীয় খেলা দেখার সৌভাগ্য হয়নি তার।
ভোজিনহার এই হাহাকার ও আকুতি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা স্পর্শ করে যুক্তরাষ্ট্রের একজন ডেমোক্র্যাট নেতাকেও। তিনি বিষয়টি দ্রুত সুরাহা করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর কাছে আহ্বান জানান।
এরই পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের নথিপত্র অনুযায়ী ভোজিনহার মায়ের কোনো ভিসার আবেদন এখনও জমা পড়েনি। তবে তিনি আশ্বস্ত করে বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের জন্য বিশেষ সুবিধা রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তির (ভোজিনহার মা) কোনো ভিসা আবেদন আমাদের নথিতে নেই। তবে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের পরিবারের সদস্যরা ভিসা বন্ড ছাড়ের সুবিধা পান। আমরা এই খেলোয়াড়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”
সংশ্লিষ্ট একটি সূত্র মারফত জানা গেছে, ভোজিনহার মায়ের বর্তমানে কোনো বৈধ পাসপোর্ট নেই। তিনি একটি নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সাধারণত মার্কিন নীতি অনুযায়ী নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হয়। তবে বিশ্বকাপের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও তাদের নিকটাত্মীয়দের জন্য এ নিয়ম শিথিল করা হয়েছে।
স্পেনের বিপক্ষে ম্যাচে ভোজিনহা একাই সাতটি চমৎকার সেভ করে বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দেন। তার অসাধারণ নৈপুণ্যের ওপর ভর করেই ইউরোপের পরাশক্তি স্পেনের বিপক্ষে ড্র করতে সমর্থ হয় মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে।
এই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোজিনহার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে উঠেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা কয়েক লাখ থেকে লাফিয়ে প্রায় কোটির ঘরে পৌঁছে গেছে।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দে। ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—সব বাধা পেরিয়ে আগামী ম্যাচে গ্যালারিতে বসে ছেলের খেলা দেখতে পারবেন তো ভোজিনহার মা?
জুলাই ৪, ২০২৬
জুন ১৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
রাজধানী | ২ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।