এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রাতুল(১৭) নামে এক কিশোর গুরুত্বর আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪ টার দিকে উপজেলার কাঠালবাড়ী মসজিদ মাঠের পাশে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা ঐ কিশোরকে গুরুত্বর আহতবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় আহতের মা রুম্পা বেগম বাদী হয়ে রহিম শেখকে প্রধান বিবাদী করে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, খেলাধুলাসহ বিভিন্ন বিষয় নিয়ে কিশোর রাতুলের সাথে একই এলাকার সাগর বেপারীর ছেলে সোহান(২০) এর বিরোধ চলে আসছিল। এর জের ধরে ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে কিশোর রাতুলকে পেয়ে বিবাদী সোহানের হুকুমে কাঠালবাড়ী এলাকার শুকুর শেখের ছেলে রহিম শেখ, তার পুত্র মেহেদী হাসান, রোমান শেখ ও মারুফসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন হাতে দা,লাঠি, লোহার রড,কাঠের ডাসা নিয়ে কিশোর রাতুলকে হত্যার উদ্দেশ্য তার উপর হামলা চালিয়ে এলোপাথারী পিটিয়ে ও বিবাদী মেহেদী হাসানের হাতে থাকা ধারারো ছেনদা দিয়ে কিশোরের মাথায় কোপ মেরে গুরুত্বর আহত করে।
এসময় কিশোরের রাতুলের বন্ধু রাব্বি বেপারী ও সিয়াম বন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরকে পিটিয়ে আহত করে এবং রাতুলের পকেটে থাকা ২৬ হাজার টাকা মুল্যের একটি মোবাইল সেট ছিনিয়ে নেয় মেহেদী হাসান গং। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রহিমগং হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এঘটনায় অভিযুক্ত রহিম শেখের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নীলফামারী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।