এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, "আমাদের সন্তানদের কেবল শিক্ষিত হলেই চলবে না, তাদের কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, যাতে আমাদের তরুণ প্রজন্ম দেশ ও বিদেশের মাটিতে নিজ যোগ্যতায় কর্মসংস্থান খুঁজে নিতে পারে এবং বিশ্বজুড়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে।"
শনিবার (১৬ মে) সকালে কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমীর ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি।
রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমীর সুপারিনটেনডেন্ট মনির হোসেন আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাহাবুব আলম মামুন বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী বদিউজ্জামান বিপ্লব বেপারী, আব্বাশ পাইক এবং রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মোল্লা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
রাজশাহী | ১৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।