এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক দুলাল দাস গুপ্ত পরলোকগমন করেছেন। শুক্রবার শেষ রাত ৪টা ৪৫ মিনিটে গৈলা ইউনিয়নের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
তিনি মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল শনিবার বিকেলে গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের নিজ বাড়িতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বর্ণাঢ্য জীবনের অধিকারী দুলাল দাস গুপ্ত ১৯৯০ সালে গৈলা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। জনসেবার পাশাপাশি তিনি গৈলা মনসা মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পারিবারিক জীবনে তাঁর বড় ছেলে রবিন দাস গুপ্ত বর্তমানে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তহশিলদার হিসেবে কর্মরত আছেন। ছোট ছেলে কাজল দাস গুপ্ত উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।