আগৈলঝাড়ায় উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২১ জুলাই, ২০২৬ ৪:১৮ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের "করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এবং "গাছ লাগান, পরিবেশ বাঁচান" এই বার্তা বাস্তবায়নে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে ও মনির মোল্লার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বরিশাল-১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

​বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান।

​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, সদস্য সচিব সাইফুল আলম সিপন, টিটু হাওলাদার, মো: রাসেল, পান্নু বক্তিয়ার, সাইফুল মোল্লা, মো: জুয়েল, আলী আশরাফ, বিএম শরিফ, মারুফ দোলন, রানা ও মহসিনসহ উপজেলা যুবদল ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।