এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নে নির্বাচনী আমেজ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামান ভুইয়া মিন্টুর সমর্থনে উথারিয়াপাড়া গ্রামের উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিংগারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, যুব সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাস্থলে উপস্থিত জনসাধারণের ব্যাপক উপস্থিতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান ভুইয়া মিন্টুর প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন ঘটায়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামান ভুইয়া মিন্টু বলেন, “সিংগারবিল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও যুব উন্নয়নে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এসময় উপস্থিত বক্তারা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ মনিরুজ্জামান ভুইয়া মিন্টুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভা শেষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সফলতা, সুস্বাস্থ্য ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এবং দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জুলাই ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।