এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ৪ মাদক ব্যবসায়ী সাভার ও ধামরাইয়ে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা সহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ মে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সাভার মডেল থানার চাপড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলা-আমিন (২২) ও নারগিস (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
অপরদিকে ১৫ মে ভোর ৪টা ১৫ মিনিটে ধামরাই থানার বেলীশ্বর এলাকায় পৃথক অভিযানে মোঃ অন্তর (২৭) ও সুরুজ আহমেদ সবুজ (২৮) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুরুজ আহমেদ সবুজের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ও অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।