এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্পাদিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (১৫ মে) বাদ জুমা সংগঠনের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এদিন জুমার নামাজ শেষে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা জমিয়তের সভাপতি মুফতি কামরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি ও ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মনসুর আহমেদ, ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং যুব জমিয়তের অর্থ সম্পাদক এনায়েত তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান সাম্প্রদায়িক সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, “ভারতের বর্তমান সরকারের মদদে সেখানে মুসলমানদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, উচ্ছেদ ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। এই বর্বরতা অবিলম্বে বন্ধ করতে হবে।”
বক্তারা সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে, তা দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। যেকোনো দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে তৌহিদী জনতা রাজপথে থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশ থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
কর্মসূচি শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিছিলে জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মার্চ ১৩, ২০২৬
ডিসেম্বর ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।