এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘ জল্পনাকল্পনার অবসান হতে চলেছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এ বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করার কথা থাকলেও, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলের মতামতের ভিত্তিতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে মন্ত্রণালয়। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে অনুষ্ঠিত হতে পারে।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য উঠে আসে। সভায় উপস্থিত শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অংশীজনদের মতামতের ওপর ভিত্তি করে ২০২৭ সালের পরীক্ষার এই সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
কেন এই পরিবর্তন?
মন্ত্রণালয় আগে চেয়েছিল ২০২৭ সালের মধ্যেই এই দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা শেষ করতে। তবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মনে করছেন, হুট করে ডিসেম্বরে পরীক্ষা নিলে প্রস্তুতির ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি তৈরি হবে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে পাঠ্যসূচি শেষ করা অসম্ভব হয়ে পড়বে। কারণ, ২০২৫ সালের একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল ওই বছরের ১৫ সেপ্টেম্বর। নিয়ম অনুযায়ী, পাঠ্যসূচি শেষ করতে শিক্ষার্থীদের অন্তত ১৮ মাস সময় দেওয়া প্রয়োজন। সেই হিসেবে জুন মাসের আগে এইচএসসি পরীক্ষা নেওয়া যুক্তিসঙ্গত হবে না বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
সভায় অনলাইনে যুক্ত হয়ে এক শিক্ষার্থী জানায়, পর্যাপ্ত সময় না দিয়ে ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হলে তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে। অংশীজনদের এমন যৌক্তিক দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বিষয়টি তাঁদের মতামতের ওপর ছেড়ে দেন।
অতীত ও বর্তমান পরিস্থিতি
করোনা মহামারির আগে দেশে সাধারণত ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হতো। তবে মহামারির কারণে এই সূচি ওলটপালট হয়ে যায়। চলতি বছর (২০২৬ সাল) এসএসসি পরীক্ষা শুরু হয়েছে ২১ এপ্রিল এবং এইচএসসি শুরু হতে যাচ্ছে আগামী জুলাই মাসে। এই দীর্ঘসূত্রতা কাটিয়ে পরীক্ষার সূচিকে পুনরায় বছরের শুরুর দিকে নিয়ে আসার চেষ্টা করছে সরকার। তারই অংশ হিসেবে ২০২৭ সালের পরীক্ষাকে ধাপে ধাপে এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, "শিক্ষামন্ত্রী অংশীজনদের মতামতের গুরুত্ব দিয়েছেন। মাধ্যমিকের শিক্ষাবর্ষ ডিসেম্বরে শেষ হয়, তাই জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব। আর এইচএসসির ক্ষেত্রে সিলেবাস শেষ করার প্রয়োজনীয় সময় বিবেচনা করে জুনে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এসেছে। আমরা এই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি।"
শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, পরিকল্পিত ও সমন্বিতভাবে এগোলে আগামী কয়েক বছরের মধ্যে পাবলিক পরীক্ষার সময়সূচিকে পুনরায় আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২৮ জুন, ২০২৬
ফরিদপুর | ২৮ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৮ জুন, ২০২৬
নোয়াখালী | ২৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।