এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, শাপলা চত্বরের সেই নৃশংস ঘটনার পরিকল্পনা এবং প্রকৃত সত্য আড়াল করার প্রক্রিয়ায় এই তিনজন সরাসরি জড়িত ছিলেন। ট্রাইব্যুনাল আগামী ৭ জুনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন।
এদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের নীতিনির্ধারক এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্ত চলছে। তদন্ত শেষে তাদেরও এই মামলায় আসামি করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রসিকিউশন।
উল্লেখ্য, দীর্ঘ এক দশক পর শাপলা চত্বরের সেই ঘটনার বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জুলাই ২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।