এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে নিষিদ্ধ জাল ব্যবহারের দায়ে দুই জেলেকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার কাড়ালকান্দি, মোল্লাকান্দি, চর বলাশিয়া ও মাদ্রাসা ঘাটসহ পদ্মার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। সদরপুর থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী, রিং ও কারেন্ট জালের অবাধ ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ মাছ শিকার বন্ধে এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে নদী থেকে ৬৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, ৩টি গুটি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই জেলেকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “দেশীয় মাছের প্রজনন নির্বিঘ্ন করতে এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো প্রকার অবৈধ জালের ব্যবহার বরদাশত করা হবে না।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।