এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া ও বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। সোমবার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।
নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে উল্লেখ করেন, সীমান্ত কেবল মানচিত্রের কোনো রেখা নয়; এটি মানুষের জীবন, মানবাধিকার, পারিবারিক বন্ধন এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে মিশে আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এই সীমান্তেই বছরের পর বছর ধরে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটছে, যা বিশ্ববিবেককে প্রতিনিয়ত নাড়া দিচ্ছে।
তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, একটি সভ্য বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা ভয়, গুলি বা বিভেদের দেয়াল দিয়ে হওয়া উচিত নয়। এটি পরিচালিত হওয়া উচিত পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল কূটনীতির মাধ্যমে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে প্রতিটি মানুষের জীবন ও মর্যাদা রক্ষা করা জরুরি।"
বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে অস্থিতিশীলতা বা অবিশ্বাসের পরিবেশ তৈরি করে এমন কোনো পদক্ষেপ কখনোই কাম্য নয়।
সীমান্ত হত্যা বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের ভূমিকার ওপর জোর দিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, "আমরা বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই—সীমান্ত হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং সীমান্তে অবকাঠামো নির্মাণের বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করুন। বিষয়টি আন্তর্জাতিক মহলে জোরালোভাবে উপস্থাপন করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।"
সবশেষে তিনি একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার প্রত্যাশা ব্যক্ত করে লেখেন, "আজ দক্ষিণ এশিয়ার প্রয়োজন সংঘাত নয় বরং সংহতি; দেয়াল নয় বরং সহযোগিতা; ভয় নয় বরং পারস্পরিক আস্থা। ন্যায়ভিত্তিক কূটনীতি ও সম্মানের মাধ্যমেই একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলা সম্ভব।"
ফেব্রু ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।