এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভূমি মন্ত্রণালয়কে ঘিরে দীর্ঘদিনের যে ঘুষ ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তা দূর করে স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। তিনি বলেন, এই মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো মাথায় নিয়েই তিনি কাজ করতে চান এবং জনগণের সেবাকে আরও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ‘ভূমি ভবন’-এ সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
পরিদর্শনকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান বলেন, "দীর্ঘদিন ধরে এই মন্ত্রণালয়কে নিয়ে জনমনে যে নেতিবাচক ধারণা ও দুর্নীতির অভিযোগ রয়েছে, আমরা তা পরিবর্তন করতে চাই। দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সহায়তায় আমরা ভূমি সেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।"
এ সময় ভূমি প্রতিমন্ত্রীও তাঁর বক্তব্যে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বিগত ১৭ বছরে যারা এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাদের কর্মকাণ্ডে মন্ত্রণালয়টি শুধু দেশে নয়, বরং বিশ্বজুড়ে বিতর্কিত হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান প্রশাসন 'জিরো টলারেন্স' বা শূন্য সহনশীলতা নীতিতে চলবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় ভূমি মন্ত্রণালয়কে একটি সেবামুখী ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।
জুলাই ২৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৫ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।