এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল হাতেনাতেই পেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। সীমিত ওভারের ক্রিকেটে নজরকাড়া সাফল্যের পর এবার প্রথমবারের মতো কিউইদের টেস্ট দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
নিউজিল্যান্ডের মূল দলের একঝাঁক তারকা ক্রিকেটার আইপিএল ও পিএসএল নিয়ে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে সুযোগ পেয়েছিলেন ফক্সক্রফট। আর সেই সুযোগের শতভাগ সদ্ব্যবহার করেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে একটি এবং ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান অলরাউন্ডার।
ব্ল্যাক ক্যাপসদের হয়ে এখন পর্যন্ত ৪টি ওয়ানডে এবং ৭টি টি-টোয়েন্টি খেলা ফক্সক্রফট এবার লাল বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলার পাশাপাশি বল হাতে শিকার করেন ১টি উইকেট। দ্বিতীয় ম্যাচে দ্রুত ফিরলেও শেষ ওয়ানডেতে আবারও চেনা ছন্দে ফেরেন তিনি; খেলেন ৭৫ রানের ঝকঝকে এক ইনিংস। পাশাপাশি ঘূর্ণি জাদুতে কাবু করেন মেহেদী হাসান মিরাজকে।
টি-টোয়েন্টি সিরিজেও দলের জয়ে ছোট কিন্তু কার্যকরী ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফক্সক্রফট। মূলত স্পিন ও পেস—উভয় বিভাগেই পারদর্শিতা এবং চাপের মুখে ঠান্ডা মাথায় ব্যাটিং করার সামর্থ্যই তাঁকে টেস্ট দলের দুয়ার খুলে দিয়েছে।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত নিউজিল্যান্ড টেস্ট দলে যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন টম ল্যাথাম। দলে আরও আছেন কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল ও কাইল জেমিসনের মতো অভিজ্ঞ তারকারা।
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ক্রিস্টিয়ান ক্লার্ক (আয়ারল্যান্ড টেস্ট), ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রোর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে (আয়ারল্যান্ড টেস্ট), রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন এবং উইল ইয়াং।
এপ্রিল ৮, ২০২৬
আগস্ট ১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।