এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে দারুণ জয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। প্রথম কোয়ার্টারের মাত্র চার মিনিটের মাথায় চাইনিজ তাইপের লি চি-শুয়ান গোল করে দলকে এগিয়ে নেন। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোলে দলকে সমতায় (১-১) ফেরান আশরাফুল ইসলাম। এই সমতা নিয়েই শেষ হয় প্রথম কোয়ার্টার।
দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। ২২ মিনিটের মাথায় আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করে নেন আশরাফুল। এরপর তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকেই দলের হয়ে তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম।
ম্যাচের ৫৯ মিনিটে দ্বীন ইসলাম চমৎকার এক গোল করলে ৪-১ ব্যবধানের বিশাল লিড পেয়ে যায় বাংলাদেশ। তবে চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে চাইনিজ তাইপে মরিয়া হয়ে জোড়া গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত ৪-৩ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
আগস্ট ২৪, ২০২৬
মে ৬, ২০২৬
জুলাই ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।