এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটি বরকল উপজেলার লোকালয় থেকে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় একটি 'লজ্জাবতী বানর' (Bengal Slow Loris) কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় বন্যপ্রাণীটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বরকল উপজেলার কলাবুনিয়া এলাকার লোকালয়ে বন্যপ্রাণীটি চলে আসলে স্থানীয়রা তা দেখতে পান। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মীরা বানরটিকে উদ্ধার করেন। পরবর্তীতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে সেটিকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় বুধবার সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের তত্ত্বাবধানে বানরটি কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়। এ সময় কর্ণফুলী ডেপুটি রেঞ্জার আবু নাইম, বন বিভাগের সদস্য ওসমান গণিসহ অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, "উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি সুস্থ থাকায় দ্রুততম সময়ের মধ্যে এটিকে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। এ ধরনের বিপন্ন প্রাণী রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা প্রশংসনীয়।"
উল্লেখ্য যে, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (IUCN) লাল তালিকায় এই প্রজাতির বানরকে ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অত্যন্ত লাজুক স্বভাবের এই প্রাণীটি মূলত নিশাচর।
পার্বত্য অঞ্চলের কাপ্তাই জাতীয় উদ্যান বর্তমানে বিরল বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। এর আগেও এই উদ্যানে বেশ কয়েকটি বিরল প্রজাতির অজগর সাপ এবং বিলুপ্তপ্রায় বিভিন্ন বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। স্থানীয় বন বিভাগ জানায়, বন্যপ্রাণীর পাচার রোধ ও ভারসাম্য বজায় রাখতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।