এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে র্যাব-১০। এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম শেখ (৩০) গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম শেখ মোবাইল ফোনে পূর্বপরিচিত এক নারীকে ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা উপজেলার ঘরুয়া এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা তার সহযোগীদের নিয়ে ভিকটিমকে মারধর করে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় ভিকটিমের সঙ্গে থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ভিকটিম নিজেই ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে ১ এপ্রিল মামলা নং-৮৮ দায়ের করা হয়। মামলায় পেনাল কোড ১৮৬০-এর ৩২৩ ও ৩৭৯ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৩)/৩০ ধারায় মামলা রুজু হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে সহায়তার জন্য র্যাব-১০-এর কাছে আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামি সাদ্দাম শেখকে গ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
জুলাই ৩০, ২০২৫
ডিসেম্বর ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।