এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা।
বৃহস্পতিবার বিকেলে এ নতুন দর ঘোষণা করা হয়,যা সেদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়। কিন্তু সরকার নির্ধারিত দরের চেয়েও বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ উঠেছে নওগাঁর আত্রাই উপজেলায়। গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কোথাও ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৯৫০ টাকায়, কোথাও ২ হাজার টাকায়, কোথাও আবার ২ হাজার ১০০ টাকায়। স্থানীয় ভোক্তারা বলছেন, এপ্রিলের শুরুতেই সরকার বড় অঙ্কের মূল্যবৃদ্ধি করেছে। তার ওপর দোকানদাররা আরও বেশি দামে গ্যাস বিক্রি করছেন।
অতিরিক্ত দামে এলপিজি বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো নজরদারি বা অভিযান চোখে পড়ছে না বলে অভিযোগ তাদের। গ্যাস কিনতে এসে ভোগান্তির কথা জানিয়ে আব্দুল জব্বার বলেন, 'রান্নার গ্যাস ছাড়া চলার কোনো উপায় নেই। বাধ্য হয়েই বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে।' এদিকে কয়েকজন এলপিজি সিলিন্ডার বিক্রেতা দাবি করেন,কোম্পানি পর্যায়েই তারা বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন। তাই বাধ্য হয়েই ভোক্তা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: আলাউল ইসলাম বলেন, 'বিষয়টি আপনার কাছে জানলাম।খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে এবং
ব্যবসায়ীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির নির্দেশ প্রদান করা হবে।
নভেম্বর ১৯, ২০২৫
সেপ্টেম্বর ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।