এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর হাসান আকনের হাট এলাকায় এক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার(৯ এপ্রিল) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।
অভিযান সুত্রে জানা যায়, অভিযানে বাবুল আকন নামের ওই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন বলে অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে তাকে নগদ ৩০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।
এসময় ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে ৩৫০ লিটার পেট্রোল ন্যায্য মূল্যে বিক্রয় নিশ্চিত করা হয়।
কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, “নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আগস্ট ২১, ২০২৫
এপ্রিল ২১, ২০২৫
আগস্ট ৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।