এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিনের শর্ত ভঙ্গ করার কারণে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাঁর জামিন বাতিল করে এই নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি বাদীর সঙ্গে আপস করার শর্তে আদালত নোবেলকে বৃহস্পতিবার পর্যন্ত অস্থায়ী জামিন দিয়েছিলেন। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর নোবেল শর্ত অনুযায়ী বাদীর সঙ্গে কোনো আপস করেননি। বিয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন তো দূরের কথা, ওই নারীর কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের অর্থও তিনি ফেরত দেননি। এসব কারণে জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন নোবেল। এই পরিচয়ের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন তিনি। পরবর্তীতে সেই টাকা ফেরত না দিয়ে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২৫ সালের ১৩ আগস্ট মামলা দায়ের করলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন, যেখানে নোবেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এর ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি নোবেল, তাঁর মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা-পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে হাজির করা হলে আপসের শর্তে তিনি সাময়িক জামিন পেয়েছিলেন।
গায়ক নোবেলের বিরুদ্ধে আইনি জটিলতা এবারই প্রথম নয়। এর আগে ‘ধর্ষণ ও মারধর’-এর অভিযোগে করা অন্য একটি মামলায় ২০২৫ সালের ১৯ মে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে ওই মামলার বাদীকে কারাগারের ভেতরেই বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিনে মুক্তি পান। এরও দুই বছর আগে, একটি কনসার্টে যাওয়ার কথা বলে অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় শরীয়তপুরের ভেদরগঞ্জের এক শিক্ষার্থী নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন।
নভেম্বর ৮, ২০২৪
আগস্ট ৯, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।