এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় শিক্ষার্থীদের মানববন্ধন।
২৭ মার্চ পৌরসভার বগুলাগাড়ী ৪নং ওয়ার্ডের ডাঙ্গপাড়া এলাকায় বগুলাগাড়ী স্কুলের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যা কারী দের গ্রেপ্তারের দাবীতে মঙ্গলবার বিদ্যালয়ের সামনের সড়কে মানব বন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।নিহত মিমনুর রহমান ভ্যানচালক আলমগীর হোসেন (আল্লীর) প্রথম পুত্র। মানব বন্ধন ও সমাবেশ বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা মোছা: মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহুবর রহমান, শিক্ষক আব্দুল হাই, মিজানুর রহমান, স্বপন কুমার রায়, ভগীরথ চন্দ্র রায় এবং সহকারী শিক্ষিকা সাজেদা সুলতানা ও শিলা রানী রায়সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরপরাধ শিক্ষার্থীর এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।
উল্লেখ যে, গত ২৭ মার্চ তিনি নিখোঁজ হন।পরে কাঠালী ইউনিয়ন পরিষদের মেম্বারের বাড়ীর কাছে ক্যানেলের পাশের ধান ক্ষেত হতে তার লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর দাবী সে ছিনতাই কারীরা তার ভ্যান ছিনতাই করে তাকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখে যায়।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
মার্চ ৩, ২০২৬
এপ্রিল ১৩, ২০২৪
নভেম্বর ৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।