এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি হতে দিনে রাঁতে চলছে মাটি কাটা ও বিক্রির মহোৎসব। বিক্রিত মাটিগুলো বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রলি গাড়ী।
এতে করে একদিকে যেমন দিন দিন ফসলি জমি কমে যাচ্ছে অন্যদিকে অবৈধ ট্রলির তাণ্ডবে ধ্বসে যাচ্ছে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচা পাকা সড়কগুলো।
দিনে এবং রাতে অতিরিক্ত ট্রলি চলাচল করার কারণে কাচা সড়কগুলোতে প্রচুর ধুলো ময়লার সৃষ্টি হয়েছে। যার ফলে স্থানীয় জনসাধারণের স্বাভাবিক জীবন যাপনে নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে। ময়লায় তাদের ঘরের জিনিসপত্র ও খাওয়া দাওয়ায় খুবই অসুবিধা হচ্ছে। এছাড়াও সামান্য বৃষ্টি হলেই ট্রলি গাড়ী হতে খসে পড়া মাটি হতে কাঁদার সৃষ্টি হচ্ছে। যার ফলে ঘটে দূর্ঘটনা। মাটি ব্যবসায়িরা স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পায় না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা মধ্যপাড়ায় শাহজাহান, রাঙ্গারদিয়া মধ্যপাড়ায় স্থানীয় চিহ্নিত প্রভাবশালী মাটি ব্যবসায়ি মুরাদ মোল্লা, মধ্যপাড়ায় মাটি ব্যবসায়ি সিরাজ দিনে রাতে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের এমন কর্মকাণ্ড।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, গত সপ্তাহে দুই জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে অভিযান পরিচালনা করা হবে।
মার্চ ৩০, ২০২৫
এপ্রিল ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।