এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর সংযোগস্থলে অভিযান চালিয়ে ৯০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন। অভিযানে ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সার্বিক দিকনির্দেশনায় এবং মৎস্য দপ্তরের সহযোগিতায় পদ্মার মোহনায় কাড়ালকান্দি গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত বাঁধ অপসারণ করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একদল জেলে ৯০০ মিটার কারেন্ট জাল ব্যবহার করে বাঁশের সাহায্যে তিনটি বাঁধ তৈরি করে মাছ শিকার করছিল। অভিযানে এই অবৈধ বাঁধ অপসারণ ও কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, মৎস্য দপ্তরের কর্মচারী লাভলু হাসান ও শামসুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।