এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম কস্বাপাড়া সূর্য তরুণ ক্লাবের আয়োজনে এবং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সৌজন্যে ঈদুল ফিতর উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) কালীগ্রাম কস্বাপাড়া গ্রামে সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন। খেলার উদ্বোধন করেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হক, স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কাহারসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল দড়ি টানাটানি, দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, সুইয়ে সুতা পরানোসহ নানা আকর্ষণীয় খেলা। খেলাগুলো পরিচালনা করেন ছোলাইমান আলী শেখ। দিনভর নানা প্রতিযোগিতার পর সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই আয়োজনে ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক জহির শেখ এবং সদস্য আব্দুর রাজ্জাক শেখ সঞ্চালনার দায়িত্ব পালন করেন। ক্রীড়া প্রতিযোগিতাটি স্থানীয়দের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
এপ্রিল ৭, ২০২৫
সেপ্টেম্বর ৯, ২০২৪
নভেম্বর ৩, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।