এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার সাবেক ফুটবল খেলোয়াড়দের মিলন মেলা ও প্রীতি ফুটবল ম্যাচ গত শুক্রবার বিকালে সম্পন্ন হয়েছে। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্থানীয় স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কৃতি ফুটবল খেলোয়াড় শরীফ আজিজুল হাসান মোহন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন,মোঃ অহিদুল ইসলাম,মাগুরা জেলা প্রশাসক,সভাপতি জেলা ক্রীড়া সংস্থা ও প্রধান উপদেষ্টা মাগুরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন। বিশেষ অতিথি ছিলেন মাগুরা পুলিশ সুপার মাগুরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মিনা মাহমুদা বিপিএম। মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান,আখতার হোসেন,আলমগীর হোসেন,কুতুব উদ্দিন,এ্যাডঃ শাহেদ হাসান টগর,জেলা যুবদল সভাপতি এ্যাডঃ আশিকুর রহমান কল্লোল,জেলা জামায়াতের আমীর এম বি বাকেরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এ মিলন মেলা ও প্রীতি ফুটবল ম্যাচে সাবেক-বর্তমান খেলোয়ার এবং অনেক দর্শক সমাগম হয়।
নভেম্বর ২৩, ২০২৪
জুন ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।